Thursday, August 13

আগামীকাল যুক্তরাষ্ট্র থেকে ৩০ লাখ ডোজ মডার্নার টিকা আসছে

0

বাংলাদেশ অনুদান হিসেবে ৩০ লাখ ডোজ মডার্নার টিকা পাচ্ছে যুক্তরাষ্ট্রের থেকে। আগামীকাল সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় এসব টিকা দেশে পৌঁছাবে।

আগামীকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকা গ্ৰহণ করবেন। এর আগে কোভ্যাক্সের সুবিধার আওতায় ১ ও ২ জুলাই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেশে এসেছে।

গত ১৩ জুলাই ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় এবং ঢাকার ৪১টি কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া শুরু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.