Monday, November 23

আগামী এক সপ্তাহ রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ স্থগিতের নির্দেশ

0

রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ আগামী এক সপ্তাহ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ত্রাণ অপচয় রোধে গতকাল মঙ্গলবার থেকে সাত দিন ত্রাণ বিতরণ বন্ধ রাখার জন্য একটি পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মধ্যে প্রায় বেশির ভাগ এনজিও ত্রাণ হিসেবে খাদ্য বিতরণ করছে। ফলে প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ খাদ্যসামগ্রী এবং নন-ফুড আইটেম রোহিঙ্গাদের দ্বারা সংরক্ষিত হচ্ছে এবং অপচয় হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এ কারণে আগামী এক সপ্তাহ ত্রাণ বিতরণ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উখিয়া ও টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোসহ সংশ্লিষ্ট এনজিওগুলোকে ওই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে। পরে পুনরায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করা হবে জানান জেলা প্রশাসক মো. আলী হোসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.