Saturday, September 26

আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে- ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। আশা করি মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের দোসরদের পরাজিত করে আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।

সেতুমন্ত্রী আজ সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিস্থ ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আর বেশি সময় নেই। সংবিধান অনুযায়ী আগামী বছরের ডিসেম্বর মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজয়ের মাস থেকেই আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ শুরু করেছে বলেও জানান ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, মেজবাহ উদ্দিন সিরাজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি ও রিয়াজুল কবির কাউছার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.