Friday, September 11

আগামী সপ্তাহেই ঐক্যফ্রন্টের ইশতেহার ছাপানো হবে

0

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এক সপ্তাহের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ দফা নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করা হবে। এতে প্রাধান্য দেয়া হয়েছে- সুশাসন, ন্যায়বিচার ও মানুষের অধিকারকে। জাফরুল্লাহ জানান, তবে এটি আরও বিস্তারিত হবে। আগামী এক সপ্তাহের মধ্যে ইশতেহার ছাপানো হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহারের খসড়া তৈরি করতে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ধানমণ্ডির অফিসে ঐক্যফ্রন্টে ইশতেহার কমিটির বৈঠক শুরু হয়।

বৈঠক শুরুর আগে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা আজকে ইশতেহারের খসড়া তৈরির জন্য বৈঠকে বসেছি। প্রথমে খসড়া তৈরি হবে। পরে এটা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে পাশ হবে। আজকে বৈঠক শেষ হতে তিন ঘণ্টা সময় লাগবে বলেও জানান তিনি।

ইশতেহার তৈরির বিষয়ে তিনি বলেন, আমার চিন্তা আছে- মূল বিষয় থাকবে জাতীয় ঐক্য, বিভক্তি আর নয়, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার ও দেশের মেরামত দরকার। দেখা যাক কী হয়।

ইশতেহার প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করছে ঐক্যফ্রন্ট। এ কমিটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ রূপকল্প সামনে রেখে একাদশ জাতীয় নির্বাচনের ইশতেহার তৈরি করবে।
বৈঠকে ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, ইকবাল সিদ্দিকী, ডা. জাহেদুর রহমান, শফিকউল্লাহ উপস্থিত আছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.