Sunday, August 2

আগামী সপ্তাহের মধ্যে খুলে দেয়া আশ্বাস বান্দরবানের পর্যটন কেন্দ্র- জেলা প্রশাসক

0

বান্দরবান প্রতিনিধিঃ আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বান্দরবান পার্বত্য জেলার পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। বুধবার (৩০ অক্টোবর) সকালে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় কালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, দুটি প্রস্তাবনার কথা বলা হয়েছে। পুরো বান্দরবান জেলাকে পর্যটকদের জন্য খুলে দেয়া। অথবা, যে কয়টিতে নিরাপত্তার ঝুঁকি আছে ওইগুলো বাদ দিয়ে পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়ার অনুরোধ করা হয়েছে। সামনের পর্যটন মৌসুমটাতে আমরা ব্যবসায়ীদের সাথে আছি।

এদিকে দেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিতে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সেনা রিজিয়নের মেজর মোঃ শায়েখ উজ জামান, বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল মোটেল রিসোট ওনার্স এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.