আগামী ২৭ জুন বুধবার সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মাহবুবুল আলম হানিফ এমপি সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
উক্ত বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের কর্মকর্তা ও সদস্যবৃন্দ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়কদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।