Wednesday, August 19

আজকের মানবসময় পত্রিকার ২য় বর্ষে পদার্পণ এবং নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা সম্পূর্ণ

0

আজকের মানব সময় পত্রিকার ২য় বর্ষে পদার্পণ ও নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সাংবাদিক এম জে জুয়েল এর সঞ্চালনায় এম মোসলেহউদ্দিন বাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক, ভোরের ডাক পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক কিরন শর্মা।

তিনি তার বক্তব্যে বলেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে যেন আজকের মানব সময় পত্রিকা আরো একধাপ এগিয়ে যায় । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা সংগঠক মোঃ আবু তাহের, তিনি তার বক্তব্যে বলেন গ্লোবাল কম্পিউটার ইন্সটিটিউটের অঙ্গ প্রতিষ্ঠান আজকের মানব সময় পত্রিকা তথ্য প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরতে অগ্রনী ভূমিকা রাখবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সমিতির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ ফিরোজ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও ভোলা জেলা সমিতি চট্টগ্রাম ৬নং অঞ্চলের সভাপতি মোঃ তসলিম, আজকের প্রত্যাশা পত্রিকার স্টাফ রিপোর্টার সংগঠক সাংবাদিক ইব্রাহিম ফরাজী, আলোর পথে পত্রিকার সম্পাদকও প্রকাশক সাংবাদিক বাবুল হোসেন বাবলা,

ওয়ান ব্যাংক কর্মকর্তা ও সাবেক সাধারণ সম্পাদক ভোলা জেলা ছাত্র ফোরামের মির্জা রাসেল, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলী, ক্রাইম পেট্রল বিডির চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক আসাদুল ইসলাম, চট্টগ্রাম জর্জ কোর্ট এর এডভোকেট মোহাম্মদ আবু হানিফ,

আরো উপস্থিত ছিলেন,, সাংবাদিক ইমরান হোসেন, সাংবাদিক রবিউল ইসলাম রবি, সাংবাদিক মাহবুবুর রহমান মিলন, রিয়া দাশ, সাজ্জাদুল ইসলাম, আরমান হোসেনসহ প্রমুখ

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.