Thursday, August 6

আজিমের হত্যাকাণ্ডের ভারতীয় দুই পুলিশের সদস্য ঢাকায় আসছেন

0

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় পুলিশের দুই সদস্যের স্পেশাল একটি দল ঢাকায় আসছে। তার মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন দুইজন ভারতীয় নাগরিক জড়িত বলে প্রাথমিকভাবে তথ্যও মিলেছে।

আজ বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টার দিকে ভারতীয় পুলিশের টিম ঢাকায় পৌঁছাবে বলে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র নিশ্চিত করেছে।

ডিবি সূত্র জানিয়েছে, ভারতের পুলিশ সদস্যরা আনোয়ারুল আজীমের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবারের সঙ্গে কথা বলবেন। তারা হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার সন্দেহভাজন তিন আসামিকেও জিজ্ঞাসাবাদ করবেন।

গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজীম।

কলকাতা পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডির আইজি অখিলেশ বলেছেন, আনোয়ারুল আজিমের নিখোঁজ হওয়া নিয়ে তদন্ত চলছিল। বুধবার আমরা জানতে পারি, তাকে খুন করা হয়েছে। শেষ বার যেখানে তাকে দেখা গিয়েছিল, সেই জায়গাটি স্থানীয় থানা খুঁজে বের করে সিআইডিকে তদন্তের ভার দেওয়া হয়। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর পুলিশের সূত্রগুলো বলছে, আনোয়ারুল আজিমের দেহ এখনো খুঁজে পাওয়া যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.