Sunday, September 20

গ্লোবাল সামিট অন ওমেন সম্মেলনে যোগ দিতে
আজ অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

গ্লোবাল সামিট অন ওমেন সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের সরকারি এ সফরে প্রধানমন্ত্রী ‘গ্লোবাল ওমেন’স লিডারশিপ এওয়ার্ড-২০১৮’ ভূষিত হবেন।

প্রধানমন্ত্রী আজ (বৃহস্পতিবার) বিকেলে থাই এয়ারওয়জের একটি বিমানে অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বিমানটি ২৭ এপ্রিল সকালে সিডনিতে পৌঁছানোর কথা রয়েছে।

শেখ হাসিনা সিডনীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) শুক্রবার এক অনুষ্ঠানে ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট এ্যাতিফেত জাহজাগার সঙ্গে গ্লোবাল ওমেন’স লিডারশিপ এওয়ার্ড-২০১৮ গ্রহণ করবেন।যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘গ্লোবাল সামিট অব ওমেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা পদকে ভূষিত করেছে। গ্লোবাল ওমেন সামিট বিশ্বব্যাপী নারী নেতৃবৃন্দের ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়াবলী সংক্রান্ত একটি বাৎসরিক সম্মেলন।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এ সফরে ২৮ এপ্রিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠকে করবেন।প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিডনীতে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ সৌজন্য সাক্ষাত করবেন। শেখ হাসিনা ওয়েস্টার্ন সিডনী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং ২৮ এপ্রিল হোটেল সোফিটেলে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

২৯ এপ্রিল  প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া ত্যাগ করে পরের দিন দেশে ফেরার কথা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.