Friday, July 31

আজ আদালতে যাবেন খালেদা জিয়া

0

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে ৬ষ্ঠ দিনের মতো আজ বৃহস্পতিবার বিশেষ আদালতে হাজিরা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে।

এর আগে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে খালেদা জিয়া বিশেষ আদালতে উপস্থিত হবেন।
এদিন বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়া এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.