দেশের সবচেয়ে বৃহৎ পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) দ্বিবার্ষিক (২০২০-২১ মেয়াদের) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ( বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে আইইবির ১৮টি কেন্দ্র ও ৩২টি উপকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হবে। এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আইইবি সূত্রে জানা গেছে।
আইইবি কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রকৌশলী হামিদুল হক বলেন, ‘সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।’