Thursday, November 5

আজ কারাবন্দীদের জন্য পোশাক কারখানা উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

0

বন্দীদের সংশোধন ও পুনর্বাসনের জন্য নারায়ণগঞ্জ জেলা কারাগারে নির্মিত হয়েছে পোশাক কারখানা এবং জামদানি পণ্য উৎপাদন কেন্দ্র। আজ রিজিলয়ান্স নামে এ কারখানার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জানা যায়, জেলা কারাগারের ছয় হাজার বর্গফুট আয়তনের (টিনশেড) পোশাক কারখানা ও এক হাজার বর্গফুট জায়গায় জামদানি পণ্য উৎপাদন কেন্দ্র করা হয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, আমাদের দেশে কারাগারে ভেতরে এটাই প্রথম পোশাক কারখানা। এখানকার বন্দীদের উৎপাদিত পণ্য আড়ং এ সরবরাহ করা হবে। এছাড়া বিকেএমইএর মাধ্যমে পোশাক বিদেশে রপ্তানির পরিকল্পনাও রয়েছে। পণ্য বিক্রির টাকা বন্দিরা পরিবারের কাছে পাঠাতে পারবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.