বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট কারা কর্তৃপক্ষকে দেয়ার কথা আজ। শনিবার সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।
তিনি জানান, খালেদা জিয়ার একাধিক এক্স-রে করা হয়েছে। এগুলোর ফল আজ পাওয়া যাবে। পরিচালক আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী পরীক্ষা করা হয়েছে। শনিবার বেলা ১১টার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়। সেখানে দুই ঘণ্টার বেশি সময় স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার কারাগারে ফিরিয়ে নেয়া হয়।