ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) থেকে: চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় রাজশাহীর মেয়ে লতা আজ মঙ্গলবার ২৬ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে সরাসরি চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে অনুষ্ঠানটি।
লতাকে সেরা দশে আনার জন্য এসএমএস মাধ্যমে ভোট অনুরোধ চেয়েছেন। লতাকে ভোট দিতে- SK<space>LOTA> লিখে 6969 নম্বরে পাঠিয়ে দিন আপনার মুঠোফোন হতে যত খুশি তত।
এসএমএস পাঠানোর সময় ২৬ ডিসেম্বর রাত ৭টা ৫০ মিনিট হতে ২৭ ডিসেম্বর রাত্রি ১২টা পর্যন্ত।
কণ্ঠশিল্পী লতার সাথে কথা বলে জানা যায়, তার জন্মস্থান বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার। লতা বর্তমানে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংলিশ বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছেন। লতার বাবা ব্যবসায়ী আসলাম হোসেন ও মা গৃহিণী মর্জিনা বেগম। লতা একান্ত আলাপকালে এই প্রতিবেদককে আরো জানান, শিশুকাল থেকেই সে গান গেয়ে আসছেন ও গান ভালবাসেন এবং শেখেন। লতা আগামিতে সংগীত জগতে কাঁপাবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।