Sunday, August 30

আজ ড. কামালের সংবাদ সম্মেলন

0

উত্তরবঙ্গের বন্যা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভঅপতি ড. কামাল হোসেন। সোমবার বেলা ১১ টায় জাতীয় প্রেস কাবে এ সংবাদ সম্মেলন হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন গণফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ। তিনি বলেন, সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ২য় তলায় তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সংবাদ সম্মেলন হবে। এতে উত্তরবঙ্গের বন্যা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গণফোরাম সভাপতি।

সংবাদ সম্মেলনে গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ও আবু সাইয়ীদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.