Thursday, August 27

আজ থেকে খুলছে সব ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও শেয়ারবাজার

0

একটানা চার দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার খুলছে দেশের সব ব্যাংক ও ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও শেয়ারবাজার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ, সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে উপলক্ষে গত ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ ছিল।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন দেশে সাধারণ ছুটি ছিল। এর আগে ২৮ ও ২৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার। ওই দুইদিন সাপ্তাহিক সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল। এছাড়া ৩১ ডিসেম্বর দেশের ব্যাংকগুলো ‘ব্যাংক হলিডে’ পালন করে। ওইদিন সব ব্যাংকে লেনদেন বন্ধ ছিল। সব মিলিয়ে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব ব্যাংক ও ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.