Wednesday, August 26

আজ থেকে জিরো পয়েন্ট এলাকায় হর্ন বাজালেই জরিমানা

0

আজ থেকে সচিবালয়ের চারপাশের এলাকাকে নিরব জোন বা হর্ণবিহীন (No Horn Zone) এলাকা হিসেবে কার্যকর করা হবে। এই এলাকায় সকল যানবাহনে হর্ন বাজানো নিষিদ্ধ। জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যেকোনো যানবাহন হর্ন বাজালেই শাস্তির মুখে পড়তে হবে।
এর আগে গত ২৫ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি এর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশের এলাকাকে নিরব জোন বা হর্ণবিহীন (No Horn Zone) এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রণীত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ‘নীরব এলাকা’ বলতে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বা একই জাতীয় অন্য কোনো প্রতিষ্ঠান এবং এর চারদিকে ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে বোঝায়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রণীত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোন প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যাস্ত হলে প্রথম অপরাধের জন্য অনধিক ১ (এক) মাস কারাদণ্ডে বা অনধিক ৫ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে এবং পরবর্তী অপরাধের জন্য অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।

উল্লেখ্য, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিবালয়ের চারপাশের সড়কে গাড়ি চালকদের কোনো প্রকার হর্ন না বাজানোর অনুরোধ জানানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.