Monday, July 27

আজ থেকে পাঁচ টাকার নতুন নোট ইস্যু করতে যাচ্ছে সরকার

0
আজ থেকে পাঁচ টাকা মূল্য মানের নতুন নোট ইস্যু করতে যাচ্ছে সরকার । বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এটি ইস্যু করা হবে।  বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও পরে নোটটি পাওয়া যাবে। পাঁচ টাকার এ নোটে সিনিয়র অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্বাক্ষর থাকবে।  
নোটটির সামনের অংশে জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং পেছনের অংশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে। 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.