Thursday, September 3

আজ থেকে প্রথম ধাপের মনোনয়নের আবেদনপত্র বিতরণ শুরু করবে আওয়ামী লীগ

0

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজ (সোমবার) সকাল ১০টা থেকে প্রথম ধাপের নির্বাচনের দলীয় মনোনয়নের আবেদনপত্র বিতরণ শুরু করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের ফরম বিতরণ করা হবে।

আগামী ৭ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

দলীয় মনোনয়নের ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.