Saturday, September 19

আজ থেকে ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

0

আজ বুধবার থেকে শুরু হচ্ছে ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা। সিদ্ধান্ত অনুসারে ৮ থেকে ১৩ আগস্ট পর্যন্ত চলবে এই বিসিএসের আবশ্যিক পরীক্ষা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। ইতিমধ্যে পরীক্ষার আসন বিন্যাস নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, যথাসময়ে লিখিত পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে নিষিদ্ধ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন। তাঁরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
গত বছরের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফল প্রকাশ করা হয়। বিসিএসের আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.