Sunday, August 9

আজ দেশের যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে

0

ঢাকাসহ চার বিভাগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ। আজ শনিবার তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যান্য বিভাগেও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

আরও বলেন, এখন শুধু বৃষ্টি না, ঝড়োহাওয়াসহ বৃষ্টি হবে। এখন বৃষ্টি হলেই বাতাস থাকবে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে আগামীকাল থেকে পুরোদমে তাপমাত্রা বেড়ে যাবে। ২৯ বা ৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা শুষ্ক থাকতে পারে। এরপর আবারও ঝড়-বৃষ্টি শুরু হতে পারে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.