Thursday, September 3

আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি

0

মেডিকেল চেকআপ শেষে আজ রোববার দেশে ফিরছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি।
শনিবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ১৫ মে বুধবার চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান তিনি। ওই দিন সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতিকে বিমানবন্দরে বিদায় জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন।

এ সময় উপস্থিত ছিলেন কূটনৈতিক কোরের ডিন, যুক্তরাজ্য ও জার্মানির দূত, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধান, আইজিপি ও স্বরাষ্ট্র সচিব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.