Monday, September 14

আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার তাঁর সদ্য সমাপ্ত নেপাল সফর বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শনিবার জানান, প্রধানমন্ত্রী রোববার বিকেল ৪ টায় সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

শেখ হাসিনা গত ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ৪র্থ ‘বে অব বেঙ্গল ইনেসিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমস্টেক) সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে নেপাল যান। সূত্র: বাসস।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.