Friday, July 31

আজ ফাইনালে খেলবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ

0

আজ জিম্বাবুয়ে ও বাংলাদেশের ফাইনাল। আট বছর পর আফ্রিকার দেশটিতে গিয়ে একমাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজও ৩-০ তে জিতেছে টাইগাররা। ক্রিকেটের খুদে সংস্করণে এসে পা হড়কাল বাংলাদেশ দল। সফরে টানা ৫ ম্যাচ জয়ের পর ব্যাটিং ব্যর্থতায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি ২৩ রানে হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে পড়েছে অলিখিত ‘ফাইনাল’। সিরিজ জয়ের আশা, সিরিজ হার এড়ানোর চ্যালেঞ্জ নিয়েই আজ খেলতে নামবে বাংলাদেশ। সমান সুযোগ, সম্ভাবনা থাকছে স্বাগতিক জিম্বাবুয়ের জন্যও। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ সিরিজের শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।

পরিকল্পনা, দায়িত্বহীন ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচ হারলেও আজ সিরিজ জিততে মুখিয়ে মাহমুদউল্লাহর দল। ফাইনাল ধরেই ম্যাচটিতে লড়তে চায় টাইগাররা। ম্যাচটি নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘যেহেতু একটা ম্যাচ আছে, ঐ ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ম্যাচ জয়ের চেষ্টা করব।’

গতকাল তরুণ পেসার শরীফুল ইসলামের কণ্ঠেও পাওয়া গেল একই সুর। বাঁহাতি এ পেসার বলেছেন, ‘ইনশাআল্লাহ কালকে (আজ) যেহেতু আমাদের জন্য ফাইনাল ম্যাচের মতো। কালকে (আজ) যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে সহজেই জিততে পারব বলে আমার মনে হয়। প্রথম বল থেকে শেষ পর্যন্ত আমরা ইতিবাচক থাকব। দেখা যাক খেলা শেষে কী হয়। তবে এখন থেকে আমরা পজিটিভ আছি যে জিতব। জেতার মনোভাব নিয়েই নামব।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.