Tuesday, September 1

আজ বেনাপোল এক্সপ্রেসের সিডিউল বিপর্যয়ে যাত্রা বাতিল

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ আজ রোববার (১৭ই নভেম্বর) বিরতিহীন বেনাপোল এক্সপ্রেসের যাত্রা বাতিল করা করা হয়েছে।

জানা যায়, যাত্রা বাতিল হওয়া ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায় বেনাপোল এক্সপ্রেস। আজ রোববার বেনাপোল থেকে ছেড়ে যাবে না এ ট্রেনটি।উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনার কারণে ট্রেনের শিডিউল কিছুটা বিপর্যয় দেখা দিয়েছে। ফলে যাত্রীদের সুবিধার্থে রোববার পশ্চিমাঞ্চলের এই ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে।

উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় পশ্চিমাঞ্চলের ট্রেনের শিডিউল বিপর্যয়ের ফলে এ সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ।
তবে সোমবার থেকে পুনরায় যথা নিয়মে ট্রেন চলবে বলে জানা গেছে।

শিডিউল বিপর্যয়ের কারণে শনিবার পশ্চিমাঞ্চলের বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি।

উল্লেখ, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে লালমনিরহাটগামী রংপুর এক্সপ্রেস ট্রেন উল্লাপাড়া রেলস্টেশনে এসে ৯টি বগি ও ইঞ্জিন নিয়ে লাইনচ্যুত হয়ে ইঞ্জিনসহ ৪ বগিতে আগুন ধরে যায়। এতে ৫ জন আহত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.