মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের অভিযোগে আনা মামলায় ৩৪তম রায় আজ সোমবার ঘোষণা করা হবে।
পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনের বিরুদ্ধে গত ৩০ মে পটুয়াখালীর ৫ আসামির বিষয়ে যুক্তিতর্ক শেষে যে কোনো দিন রায় (সিএভি) ঘোষণা করবে বলে আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ রায় ঘোষণা করবে। এটি হবে যুদ্ধাপরাধের মামলায় ৩৪ তম রায়।
আসামিরা হলেন, মো. আকমল আলী তালুকদার (৭৯), আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), মো. আনিছ মিয়া (৭৬) ও মো. আব্দুল মোছাব্বির মিয়া। আকমল আলী ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়পটুয়াখালীর ইটাবাড়িয়া গ্রামে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটকে রেখে নির্যাতন, ১৭ জনকে হত্যা এবং অন্তত ১৫ নারীকে ধর্ষণের মত মানবতাবিরোধী অপরাধের দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এ মামলার আসামিদের বিরুদ্ধে।
এ আসামিদের বিষয়ে ২০১৭ সালের ৮ মার্চ অভিযোগ গঠন করা হয়। যুক্তিতর্কে আসামিদের সর্বোচ্চ সাজার আর্জি পেশ করে শুনানি করে প্রসিকিউশন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর ৫ জনকেই গ্রেপ্তার করা হয়।
এর আগে মৌলভীবাজারের রাজনগরের মো. আকমল আলী তালুকদারসহ চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়ে গত ১৭ জুলাই রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। এটি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের অভিযোগে আনা মামলায় ৩৩ তম রায়।