Wednesday, September 9

আজ মিরাজের, কাল মুস্তাফিজের, আগামী মাসে মমিনুলের বিয়ে

0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আপাতত আন্তর্জাতিক সূচির বিরতি। এ সুযোগে দলের অবিবাহিত সতীর্থরা যখন সবাই বিয়ে নিয়ে ব্যস্ত তখন আর বাদ থাকবেন কেন মেহেদী হাসান মিরাজ। আজ বিয়ে করতে যাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।  আগামীকাল বিয়ের পীড়িতে বসছেন মোস্তাফিজ। আর সামনে মাসে বিয়ের পীড়িতে বসবেন মমিনুল হক।

আজ বৃহস্পতিবারই বিয়ের পিঁড়িতে বসছেন মিরাজ। এ যেন টাইগারদের বিয়ের হিড়িক পড়ে গেছে। কারণ গত সপ্তাহে ঘরোয়াভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হলেন সাব্বির রহমান। এরপরই শোনা যায়, মুস্তাফিজুর রহমানের বিয়ের খবর। আর এবার মেহেদী হাসান মিরাজের।

অবশ্য বিয়ের বিষয়ে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মিরাজ। নিউজিল্যান্ড সফরে থাকার সময় জানিয়েছিলেন, সফর শেষে দেশে ফিরে আক্‌দটা সেরে রাখবেন। কনে রাবেয়া আখতার প্রীতির সঙ্গে প্রেমের সম্পর্ক প্রায় আধা যুগের। দুজনের বাড়িই খুলনায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আজ বৃহস্পতিবারই আক্দ হওয়ার কথা রয়েছে। তবে এই বিষয়ে মিরাজ নিজে কিছু নিশ্চিত করে বলতে চাননি।

নিউজিল্যান্ড সফরে থাকতে এই অলরাউন্ডার বলেছিলেন, ‘বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।’

অন্যদিকে বিয়ের জন্য ইতোমধ্যেই সাতক্ষীরায় গেছেন পেসার মোস্তাফিজ। মামাতো বোন শিমুকে বিয়ে করছেন তিনি। শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। আগামীকাল তার গ্রামের বাড়িতে বিয়ের আকদ সম্পন্ন হবে। বিশ্বকাপের পর অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন মোস্তাফিজ।
এদিকে আগামী ১৯ এপ্রিল ধুমধাম করেই দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করবেন মুমিনুল। কনে ফারিহা বাশার, বাসা মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.