Monday, August 10

আজ যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

0

সরবরাহ লাইনের মেরামত কাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সোমবার গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তিতাস।

আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত পাইপলাইন মেরামতের কাজের জন্য গ্যাসের চাপ কম থাকবে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ডেমরা সিজিএস (সিটি গেট স্টেশন), নন্দীপাড়া টিভিএস ও তেজগাঁও টিভিএসের পাইপলাইনে জরুরি মেরামতকাজ করা হবে। এ জন্য আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.