Tuesday, September 29

আজ রাতে স্বপরিবারে ব্যাংকক যাচ্ছেন মাশরাফি

0

আজ সোমবার দিবাগত রাতে স্বপরিবারে থাইল্যান্ডে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। বিষয়টি নিশ্চিত করে মাশরাফি বলেন, ‘মেয়ের চোখের চিকিৎসা করতে থাইল্যান্ড যাচ্ছি।

মাঝে ছেলের পাসপোর্ট পেতে দেরি হয়েছে। না হয় আরো আগেই রওনা যেতো। জানা গেছে, স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে রাত দুইটার ফ্লাইট ধরবেন মাশরাফি।
বিপিএল শেষ হবার আগেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার কথা জানিয়েছিলেন মাশরাফি। কিন্তু বিপিএল শেষ হবার পর আজ তিনি ঢাকা ছাড়ছেন। এর মধ্যে নড়াইল গিয়ে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রেখেছিলেন এই টাইগার তারকা।

আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন জাতি ক্রিকেট ও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি। মেয়ের চিকিৎসা করতে থাইল্যান্ড যাওয়ায় স্বাভাবিকভাবেই অনুশীলন ক্যাম্পের শুরু থেকে থাকতে পারবেন না মাশরাফি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.