Thursday, September 24

আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে ওআইসির প্রতিনিধি দল

0

আজ বুধবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) সংসদীয় প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আলজেরিয়া, ইরান, মালয়েশিয়া, মরক্কো, সুদান, তুরস্কের সংসদ সদস্যরা রয়েছেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোহিঙ্গা সংকটে দৃঢ় ভূমিকা নিতে সংস্থাটির প্রতি আহ্বান জানিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গছে, ওআইসির সংসদীয় ইউনিয়নের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন। বৈঠকে প্রতিমন্ত্রী রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি সংসদীয় ইউনিয়নকে আরও দৃঢ় ভূমিকা নেয়ার অনুরোধ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.