Tuesday, September 1

আজ শপথ নিচ্ছেন মোকাব্বির খান

0

সিলেট-২ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত মোকাব্বির খান আজ মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন। মোকাব্বির খান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। গণফোরামের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, দলীয় সিদ্ধান্তেই মঙ্গলবার শপথ নিচ্ছেন মোকাব্বির খান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোকাব্বির খান জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচন করেন। গতকাল সোমবার বেলা ৩টায় গণফোরামের প্যাডে পাঠানো চিঠিতে তিনি দু-এক দিনের মধ্যে শপথ নেওয়ার আগ্রহের কথা জানান। স্পিকার তাকে মঙ্গলবার বেলা ১২টায় শপথ গ্রহণের জন্য সময় দিয়েছেন।

এবারের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট আটটি আসনে জয়লাভ করে। তার মধ্যে বিএনপি ছয়টি ও গণফোরাম দুটি আসন পায়। গণফোরামের আরেক সদস্য সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ে নির্বাচিত হন। গত ৭ মার্চ তিনি শপথ নেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়ায় তাকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.