Tuesday, September 15

আজ শাবিপ্রবিতে ধর্মঘটের ডাক সম্মিলিত সাংস্কৃতিক জোটের

0

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্মিলিত সাংস্কৃতিক জোট আজ রবিবার ধর্মঘটের ডাক দিয়েছে । গতকাল শনিবার রাতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন ও সমাবেশ করে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

গতকাল রাত ১০টায় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিকে থাকেন তারা। পরে ঘণ্টাখানেক অবস্থানের পর ওইদিনের মতো কর্মসূচি স্থগিত করা হয়। আজকের ধর্মঘটে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক জুয়েল রানা বলেন, দেশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বর্বরোচিত হামলার প্রতিবাদে সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.