Thursday, August 20

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

0

‘পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উপলক্ষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর ইউএনবির

ইহসানুল করিম জানান, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন একযোগে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে। বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে।

এরআগে গত ২৫ মার্চ, বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে দেশবাসীকে আশ্বস্ত করেন বঙ্গবন্ধু কন্যা। আসে বেশকিছু নির্দেশনা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.