বাংলা চলচ্চিত্রের বৃহৎ নক্ষত্র শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সালমান শাহ’র ২২তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার । ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে যান। রেখে যান অগণিত ভক্ত ও শুভাকাঙ্খী।
এই অভিনেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
সিনেমা জগতে মাত্র তিন বছরের ক্যারিয়ারে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করেছিলেন তিনি। ব তরুণ বয়সে পরপারে পাড়ি জমানে এই অভিনেতা। রহস্যজনক মৃত্যুর ২২ বছর পেরিয়ে গেলেও এখনো জানা সম্ভব হয়নি এর আসল কারণ। অপমৃত্যু না হত্যাকাণ্ড এখনো রয়েছে ধোঁয়াশা?
সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি (বিএফএএ) আসর নামাজের পর দোয়া ওকোরআন তেলাওয়াতের আয়োজন করেছে বলে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ইউএনবিকে জানিয়েছেন।
বৈশাখী টেলভিশন নায়কের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টা ১০ মিনিটে ‘মিউজক্যাল অ্যালবাম’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রচার করবে। এছাড়া সোয়া ১টায় ‘এবং সিনেমার গান’ নামে একটি সংগীত অনুষ্ঠানও থাকছে।
সালমান শাহ অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’ এবং ‘বিচার হবে’ ছবি দুটি যথাক্রমে বেলা পৌনে ৩টা এবং রাত ১২টায় প্রচার করা হবে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার লাশ। সে সময় তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহম্মদ চৌধুরী একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেন। ছেলের মৃত্যু অপমৃত্যু নয় বরং হত্যা করা হয়েছে- অভিযোগ করে তিনি ঢাকার সিএমএম আদালতে একটি অভিযোগ করেন। পরে তিনি মামলা করেন। এখনও বিচারাধীন রয়েছে বিষয়টি।
নন্দিত চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর ২২ বছর পরেও আত্মহত্যা করেছিলেন, নাকি খুন হয়েছিলেন এ প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন সালমান ভক্তরা।
উল্লেখ্য, ১৯৯৩ থেকে ১৯৯৬—মাত্র চার বছর ছিল তার অভিনয়জীবন। এই স্বল্প সময়ে সালমান শাহর প্রাপ্তি ছিল আকাশচুম্বী। সালমান শাহ (শাহরিয়ার চৌধুরী ইমন) সিলেটে জন্মগ্রহণ করেন ২৯ সেপ্টেম্বর ১৯৭০ সালে। সোহানুর রহমান সোহানের পরিচালনায় কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৩ সালের ২৫ মার্চ দর্শকের সামনে আসেন।
চার বছরের অভিনয়জীবনে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নাই, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু, দেনমোহর, বিক্ষোভ, দেনমোহর, মায়ের অধিকার প্রভৃতি। পাশাপাশি টিভি নাটকেও তাকে দেখা গেছে।
সালমান শাহ অভিনীত সর্বাধিক চলচ্চিত্রের পরিচালক ছিলেন শিবলি সাদিক। মৌসুমীর সঙ্গে ছিল সালমান শাহর প্রথম জুটি বাঁধা। চরম সাফল্যের সম্ভাবনা থাকলেও এই জুটির চলচ্চিত্র মাত্র চারটি। শাবনূরের সঙ্গে সালমানের চলচ্চিত্রের সংখ্যা ১৪।