Sunday, August 23

আজ সুপ্রিমকোর্টে যাচ্ছে খালেদার মেডিকেল রিপোর্ট

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার মেডিকেল রিপোর্ট আজ (বুধবার) সর্বোচ্চ আদালতে পাঠানো হচ্ছে।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া আজ দুপুর ২টায় জাগো নিউজকে জানান, ছয় সদস্যের মেডিকেল বোর্ড তার কাছে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা শেষে সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দিয়েছে। মেডিকেল বোর্ডের প্রতিবেদনটি ফরোয়ার্ডিংসহ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি জানান, আদালত থেকে ১১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশনা ছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.