Wednesday, August 26

আট দিনব্যাপী মুরাদপুরে ইস্ট ডেল্টা হক আর্কেডের ফ্ল্যাট বিক্রয় মেলা শুরু

0

আট দিনব্যাপী নগরীর মুরাদপুর পিলখানা আবাসিক এলাকায় ইস্ট ডেল্টা হক আর্কেড প্রকল্পের  ফ্ল্যাট বিক্রয় মেলা শুরু হয়েছে।রবিবার (২০ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আট নম্বর শুলক বহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম।

ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, চট্টগ্রাম রিপোটার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, এলভিয়ন গ্রুপের চেয়ারম্যান রইসুল উদ্দিন সৈকত, অ্যালুমিনিয়াম শিল্প মালিক সমিতির সভাপতি হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আক্তার উদ্দিন রানা, পিলখানা আবাসিক কল্যাণ সমিতির সেক্রেটারী মোহাম্মদ আলমগীর, যুগ্ম সম্পাদক আজিজুল হক বাবুল প্রমুখ।

কোম্পানির মার্কেটিং ডিরেক্টর সাইফুল আযম টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজার মো. এমদাদুল ইসলাম, প্রজেক্ট ইনচার্জ মোহাম্মদ মামুন, ছাত্রনেতা মাহবুবুর রহমান দুর্জয়, ব্যবসায়ী আলম সওদাগর, আবুল কালাম আবু, ভূমি মালিক সায়েরা বেগম ও নাসিমা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে আবদুল গাফফার মিয়াজী জানান, ইস্ট ডেল্টা হক আর্কেড প্রজেক্টে রয়েছে আট তলার আবাসিক ভবন। রয়েছে টাইপ এ- ১১৮০ বর্গফুট এবং টাইপ বি- ১১২০ বর্গফটের ফ্ল্যাট। প্রতি ফ্ল্যাটে রয়েছে ৩ বেড, ৩ বার্থ, ড্রয়িং, ডাইনিং, কিচেন, ২টি বারান্দা ও অন্যান্য কমন ইউটিলিটি সুবিধা। মেলা উপলক্ষে বিশেষ ছাড় হিসেবে প্রথম দুই জন ফ্ল্যাট ক্রেতার জন্য শতভাগ গ্যাস সংযোগের নিশ্চয়তা। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.