Thursday, August 20

আতঙ্কিত না হয়ে সচেতন হই হাতীবান্ধায় আনসার ভিডিপি সদস্যদের লিফলেট বিতরণ

0

লালমনিরহাট প্রতিনিধিঃআতঙ্কিত না হয়ে সচেতন হই এই লক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আনসার ভিডিপি সদস্যদের উদ্যোগে করোনা ভাইরাস রোগ সম্পর্কে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাড়ী বাড়ী গিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রত্যন্ত পল্লী ভেলাগুড়ী, বড়খাতা ও সিংগীমারী ইউনিয়নের প্রতিটি গ্রামে বাড়ী বাড়ী গিয়ে আনসার ভিডিপি সদস্য ও সাধারন জনগনের মাঝে এ লিফলেট বিতরণ করেন আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

এ সময় আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক এর সাথে ছিলেন,উপজেলা প্রশিক্ষিকা বিরোজিনী রায়, সিংগীমারী ইউনিয়ন আনসার কমান্ডার শ্রী নয়ন চন্দ্র রায় ও বিভিন্ন ইউনিয়নের দলনেতা ও আনসার কমান্ডার গন।
আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, আতঙ্কিত না হয়ে সচেতন হই। সাধারন জনগন যেন আতঙ্কিত না হয় ও সবসময় সচেতন থাকে সে জন্য আনসার ভিডিপি সদস্য ও গ্রামের সাধারন জনগনকে করোনা ভাইরাস রোগ সম্পর্কে যেন আতঙ্কিত না হয় ও প্রতি রোধের প্রাথমিক ধারনা দিয়ে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে লিফলেট বিতরণ করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.