গ্রেফতার হওয়া কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিকুল ইসলাম ফিরোজকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ১০ দিন করে দুই মামলায় ২০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার আবব্দুল্লাহিল কাফি এ তথ্য জানিয়েছেন। এর আগে ধানমন্ডি থানায় সফিকুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করা হয়।
অভিযান শেষে শুক্রবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাল জানান, কলাবাগান ক্রীড়াচক্রের ভবন থেকে অস্ত্র, ইয়াবা, জুয়া খেলার সরঞ্জাম ও বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। ক্যাসিনোর সরঞ্জাম এখানে ছিল না। তবে ক্যাসিনোতে ব্যবহার করা হয় এমন কয়েন পাওয়া গেছে। এসব সরঞ্জাম ক্লাবটির সভাপতি শফিকুল আলমের অফিস রুমে পাওয়া যায়। জব্দ হওয়া বিদেশি পিস্তলটি অবৈধ ও এর কোনো লাইসেন্স নেই বলে জানায় র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে র্যাব-২-এর অধিনায়ক বলেন, তাদের রাজনৈতিক পরিচয় ওপেন সিক্রেট। এটি মনে হয় সবারই জানেন।
শফিকুল আলম নিজেকে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলে পরিচয় দেন।