Wednesday, August 26

আদালতে মিন্নির দুই আবেদনই নামঞ্জুর

0

বরগুনা সদরে চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ডে গ্রেফতার তার স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নির দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতে তলব এবং হাসপাতালে নিয়ে তার উপযুক্ত চিকিৎসা দেয়ার আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী সোমবার এ আবেদন নামঞ্জুর করেন।

১৬৪ ধারায় দেয়া মিন্নির জবানবন্দি প্রত্যাহারের জন্য তাকে আদালতে তলবের আজ বেলা ১১টার দিকে আবেদন করেন তার আইনজীবী ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম। এ সময় আইনজীবী মিন্নি অসুস্থ বলেও দাবি করে তাকে উপযুক্ত চিকিৎসা দেয়ার জন্য হাসপাতারে পাঠানোর আবেদন করেন। দুটি আবেদনই নামঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, ১৬ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বরগুনার মাইঠা এলাকার বাবার বাসা থেকে মিন্নিকে জিজ্ঞাসাবাদ ও তার বক্তব্য রেকর্ড করতে বরগুনা পুলিশলাইনসে নিয়ে যায় পুলিশ। এর পর দীর্ঘ ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় মিন্নিকে রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম বলেন, ‘রিফাত হত্যা মামলায় আমরা মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করতে চাই। সেই আবেদন করতে হলে মিন্নির একটি স্বাক্ষর প্রয়োজন। এজন্য আমি মিন্নিকে আদালতে তলব করার আবেদন জানাই। কিন্তু এই স্বাক্ষর জেলহাজতে থাকা অবস্থায় জেলারের মাধ্যমে নেওয়া সম্ভব জানিয়ে আবেদনটি নামঞ্জুর করেন আদালত।একই সঙ্গে জেল কর্তৃপক্ষের মাধ্যমে মিন্নি স্বীকোরোক্তিমূলক জবানবন্দি দিতে পারবে।’

মিন্নির চিকিৎসার আবেদনের বিষয়টি নিয়ে আইনজীবী আসলাম আরও বলেন, ‘মিন্নি অসুস্থ। তার চিকিৎসা প্রয়োজন। মিন্নির সুচিকিৎসার আবেদন জানিয়ে আদালতে আরেকটি আবেদন করেছিলাম। কিন্তু মিন্নির যেকোনো ধরনের চিকিৎসা কারা কর্তৃপক্ষ দিতে বাধ্য জানিয়ে এ আবেদনটিও নামঞ্জুর করেছেন আদালত। ’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.