সংবিধানের ষোড়শ সংশোধনী আদালত যতবার বাতিল করবে সংসদে ততবারই নতুন করে এই সংশোধনী পাশ হবে। বিচারপতিদের আমরা চাকরি দেই। আজ শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিন সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, এই কনস্টিটিউশনাল এমেন্ডমেন্ট আবারো পাশ করবো এবং অনবরত করতেই থাকবো, দেখি জুড়িশিয়ারী কতদুর যায়। বিকজ জুড়িশিয়ারি পজিশন আনটেরিবল”। অর্থমন্ত্রী বলেন, মানুষের প্রতিনিধির উপর তারা খোদগারি করবে তাদের আমরা চাকরি দেই।
প্রধান বিচারপতি এসকে সিনহাসহ আপিল বিভাগের ছয় বিচারপতির স্বাক্ষরের পর গত মঙ্গলবার বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পুর্নাঙ্গ রায় প্রকাশ করার পরএই প্রথম সরকারের কোন মন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেয়া হয়।