Saturday, August 15

আদিতমারীতে আক্রান্তের ১৪জনই করোনা জয়ী

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় করোনা শনাক্তের ১৪ জনই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

রবিবার(৩১মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর আরেফিন প্রধান।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর আরেফিন প্রধান বলেন, উপজেলার পুর্ব দৌলজোর গ্রামের ঢাকা ফেরত পোশাক শ্রমিকের করোনা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করা হলে পজেটিভ আসে। তিনি ছিলেন এ উপজেলার প্রথম করোনা শনাক্ত ব্যাক্তি এবং তার বাড়িই প্রথম লকডাউন করা হয়। এরপর ওই ব্যাক্তির পরিবার, স্বাস্থ্যকর্মী ও নার্সসহ মোট ১৪ জন করোনায় সংক্রামিত হয়ে হোম আইসলোশনে চিকিৎসা গ্রহন করেন। যা পর্যাক্রমে সুস্থ হয়ে ফিরেন স্বাভাবিক জীবনে।

শনিবার (৩০ মে) সর্বশেষ শনাক্তের ৫জন রোগীর সুস্থতার মধ্য দিয়ে পুরো উপজেলা আপাতত করোনা মুক্ত। করোনা সংক্রামনের কারনে লকডাউনে থাকা সকল বাড়ি ও প্রতিষ্ঠানকে মুক্ত করে দিয়েছে উপজেলা প্রশাসন। আগামীতে সংক্রামন রোধে সকলকে স্বাস্থ্য বার্তা মেনে চলার আহবান জানান তিনি।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সর্বশেষ ৫ জনের সুস্থতার মধ্যদিয়ে উপজেলার সকল করোনা শনাক্ত রোগীই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে। তাই লকডাউনে থাকা এসব রোগীকে চিকিৎসা সনদসহ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের লকডাউন খুলে দেয়া হয়েছে। আপাতত এ উপজেলায় আর কেউ লকডাউনে নেই বলেও জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.