Monday, August 24

আদিতমারীতে এসএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা

0

লালমনিরহাট প্রতিনিধিঃ পরিবারের সাথে অভিমান করে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মুন্নী খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্নহত্যা করেছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী সংকাচওড়া গ্রামে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত মুন্নী খাতুন সংকাচওড়া গ্রামের এন্তার আলীর মেয়ে। সে স্থানীয় ছাবেরা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোবাইল ফোনে তার প্রেমিকের সাথে কথা বলছিল মুন্নী খাতুন। বিষয়টি বাড়ির লোকজন জানতে পেয়ে বুধবার (০৮ এপ্রিল) রাতে তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেয় পরিবার। বৃহস্পতিবার সকালে নাস্তার টেবিলে তাকে শাসন করে প্রেমিকের সাথে যোগাযোগ না রাখার নির্দেশ দেয় পরিবার। এতে পরিবারের সাথে অভিমান করে গোপনে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করে মুন্নী খাতুন।

তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় মুন্নীর পরিবার। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.