Sunday, August 23

আদিতমারীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শীতারানী ধবলী(১০) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম ভেলাবাড়ি আদর্শপাড়া নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত কিশোরী শীতারানী ধবলী ওই গ্রামের অতুল চন্দ্র রায়ের একমাত্র মেয়ে। স্থানীয় কুমড়িরহাট সরকারী প্রাথমিক বিদ্যারয়ের তৃতীয় শ্রেনির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরী শীতারানী ধবলীকে বাড়িতে রেখে চিকিৎসার জন্য বাবা মা দুইজনে লালমনিরহাট যান। বিদ্যালয় ও প্রাইভেট শেষে বিকেলে বাড়ি ফিরে বাড়িতে একাই ছিল শীতারানী ধবলী। সন্ধ্যায় তার চাচাত বোন খুঁজতে এসে ঘরের ভিতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় নামিয়ে মৃত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থলে উপস্থিত আদিতমারী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মশিউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে আত্নহত্যা মনে হলেও আত্নহত্যার প্রকৃত কারন পরিবার জানাতে না পারায় মরদেহ মর্গে পাঠানো হবে এবং অপমৃত্যু মামলা করা হবে। প্রকৃত কারন জানতে তদন্ত চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.