Wednesday, August 26

আদিতমারীতে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (১৮) এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১ টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সারপুকুর জোরাদেবি মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামি একটি ট্রাক সারপুকুর জোরাদেবী মন্দির এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সার সামনের অংশটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক নিহত হন। তবে অটোরিক্সার একমাত্র যাত্রী অক্ষত রয়েছেন।

পুলিশ নিহতের নাম পরিচয় সনাক্ত করতে এবং ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করছে। নিহতের পড়নে ছিল নীল রংয়ের টি শার্ট ও চেক লুঙ্গি। মহাসড়কে যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.