Sunday, August 16

আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ভাদাই ইউনিয়নের হুড়মুড়িরহাট গ্রামে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের আলাল উদ্দিনের পুত্র।

ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন জানান, নিজ বাড়ির বৈদ্যুতিক পাখার সংযোগ লাইন মেরামত করছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.