Thursday, September 17

আদিতমারীতে মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রাশেদুল ইসলাম (১৭) নামে আহত কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে নামুড়ি মহাবিদ্যালয় গেটে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় রাশেদুল। নিহত রাশেদুল ইসলাম কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে বলে জানা গেছে। সে আদিতমারী উপজেলার নামুড়ি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় কলেজ শিক্ষকরা থানায় এসেছেন। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.