লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
শুক্রবার (০৮ মার্চ) রাত সাড়ে ৯ টায় জেলা প্রশাসক শফিউল আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, রাতে নির্বাচন কমিশন থেকে পাঠানো একটি মেইলে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়। তবেও ওই মেইলে নির্বাচন স্থগিতের কারণ বা পরবর্তী ভোট কবে হবে তা স্পষ্ট করে কিছু বলা হয়নি।
আগামী রোববার (১০ মার্চ) এ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল।