Monday, September 21

আনন্দমেলায় নুসরাত ফারিয়ার উপহার

0

বিটিভির ঈদের অনুষ্ঠান আনন্দমেলায় পারফর্ম করবেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তানজিল আলমের কোরিওগ্রাফিতে ঈগলস ড্যান্স কোম্পানির একঝাঁক নৃত্যশিল্পীদের সঙ্গে নাচলেন এই হার্টথ্রব নায়িকা।
বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে সম্প্রতি অনুষ্ঠানটির রেকর্ডিং হয়েছে।

বিষয়টি নিয়ে ফারিয়া বলেন, ‘তানজিল ভাইয়ের কোরিওগ্রাফিতে ভিন্নধারার সৃজনশীল কিছু থাকে। এবার আমার পারফর্মেন্সে চমক থাকবে।’
তানজিল বলেন, ‘ফারিয়া অসাধারণ একজন শিল্পী, তাকে নিয়ে কাজ করতে বরাবরই ভালো লাগে। যে কোনো আকষর্ণীয় নাচের কোরিওগ্রাফিতে পারফর্মেন্স করতে নুসরাত ফারিয়ার জুড়ি নেই।’

মাহফুজার রহমান রিপন এর নির্দেশনা ও প্রযোজনায় অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো নুসরাত ফারিয়া ও ঈগলস ড্যান্স কোম্পানির সদস্যবৃন্দের পরিবেশনায় চাইনিজ এবং ওয়েস্টার্ন থিমে নাচ। এছাড়াও এতে অংশগ্রহণ করেছেন- আইয়ূব বাচ্চু, শওকত আলী ইমন, বালাম, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, কোনাল, কনা এবং অন্যান্য শিল্পীবৃন্দ ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌস এবং পূর্ণিমা । অনুষ্ঠানটি বিটিভিতে ঈদের দিন রাত ১০ টার ইংরেজী সংবাদের পর প্রচার হবে।
ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর আনন্দমেলা দেখানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.