Saturday, September 12

অমল চৌধুরীর চতুর্থ প্রয়াণ দিবসে স্কুল ব্যাগ বিতরণ
আনন্দে ভাসল পটিয়ার কচুয়াই বিদ্যালয়ের ৩১৮ জন ক্ষুদে শিক্ষার্থী

0

নতুন স্কুল ব্যাগ পেয়ে আনন্দে ভাসল চট্টগ্রামের পটিয়ার কচুয়াই সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১৮ জন ক্ষুদে শিক্ষার্থী । বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও ইস্পাহানি গ্রুপের অবসারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী অমল চৌধুরীর চতুর্থ প্রয়াণ দিবস উপলক্ষে দুপুরে বিদ্যালয়ে শ্রেণীকক্ষে এসব ব্যাগ বিতরণ করেন শ্রী অমল চৌধুরীর সহধর্মিণী অবসারপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অশ্রুকণা চৌধুরী। এ সময় তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য শুধু সরকার নয় অামাদের সকলকে, এগিয়ে অাসতে হবে। তবেই শুধুমাত্র একটি সুশিক্ষিত সমাজ গড়ে উঠবে ।

কোমলমতি এসব শিশুদের শিক্ষায় উৎসাহ প্রদান ও সকল রকম সহযোগিতার প্রদানের জন্য বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রয়াত শ্রী অমল চৌধুরী ও বর্তমান সভাপতি বৈশাখী টেলিভিশনের বার্তাপ্রধান অশোক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নমিতা দত্ত । তিনি বলেন, এ সহযোগিতার ফলে শির্ক্ষাথীরা পড়োলেখায় উৎসাহ পাবে ।

নতুন স্কুল ব্যাগ খুশিতে আত্নহারা হয়ে উঠে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা ।এ ধরনের উদ্যোগ শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মত অভিভাবক ও বিশিষ্টজনেরা ।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি বৈশাখী টেলিভিশনের বার্তাপ্রধান অশোক চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রামের বু্রো প্রধান মহসিন চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি নেজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা ওসমান আলমদার, প্রদীপ কুমার শীল, পরেশ দাশগুপ্ত, দেবাশীষ দাস লিটন সহ সকল শিক্ষক শিক্ষিকা।

গত ২০১৪ সালের ৮ ই সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পটিয়ার বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী শ্রী অমল চৌধুরী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.