Monday, September 14

আনুশকার ছবি ভাইরাল!

0

এবার ভাইরাল তালিকায় যুক্ত হলেন বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা। অনুশকার দুটি ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্য স্যোশাল মিডিয়ায়।

বরুণ ধবন ও আনুশকা শর্মার আগামী ছবি ‘সুই ধাগা’র স্টিল দিয়ে তৈরি হয়েছে নানা মিম। মূলত দু’টি ছবি। একটি আনুশকার হাস্যমুখের ছবি। অন্যটি আনুশকার বসে থাকার ছবি। সেই বসে থাকার ভঙ্গিটিতে গ্রাম্য ছাপ রয়েছে।

সেই দুটি ছবিকেই নানা দৃশ্যের সঙ্গে মিলিয়ে দেখানো হয়েছে মিমে। কখনো মাঠে ফিল্ডিংরত কোহলির পাশে বাউন্ডারির ধারে। কখনো কোনো চায়ের দোকানের পাশে। কখনো ট্রাম্প ও থেরেসা মেসহ অন্যান্য দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে। এমনকি ‘মারিও ব্রাদার্স’-এর মতো জনপ্রিয় গেমের মধ্যেও আনুশকাকে দেখা গেছে। সূত্র: এবেলা

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.